বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় নেতারা শহিদ মিনারে যাবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুকে পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়।
একুশে ফেব্রুয়ারি সকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহিদ মিনারে যাবেন। এই অনুষ্ঠানে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন।
সভা ও শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবর জিয়ারত করতে যাবেন। সেখানে তিনি শহিদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!