জামায়াত আমির, ডা. শফিক
সংসদে বিরোধী দলীয় নেতার কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।   ছবি: সংগৃহীত

জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কিছুক্ষণ আগে বাংলাদেশ জামায়াতের আমির জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনও নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াত ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।