সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এবং আজিমপুর ছাপড়া মসজিদ সংলগ্ন মাদরাসা রাহমানিয়া হাফেজিয়ায় এই দোয়া মাহফিল ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির দুটি পৃথক স্থানে প্রায় চার শতাধিক এতিম ও মাদরাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য ইফতার ও খাবারের ব্যবস্থা করা হয় এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতি বছর রমজান মাসে সমাজের অবহেলিত শ্রেণি, বিশেষ করে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করতেন। তাঁর সেই মানবিক উদ্যোগকে অনুসরণ করেই আমরা এই আয়োজন করেছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় কমিটি ও বিভিন্ন হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!