স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কারের ওপর গুরুত্বারোপ চরমনাই পীরের, রাজনীতি, চরমোনাই পীর, পীর সাহেব চরমনাই, রেজাউল করীম সাহেব, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।   ছবি: সংগৃহীত

৫৬ মত স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার জরুরি।’

চরমনাই পীর বলেন, “রাষ্ট্রের গুনগত পরিবর্তন ছাড়া কেবল ব্যক্তি বা শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কাগুজে স্বাধীনতায় পরিণত হয়। দেশের স্বাধীনতার অর্ধশতাব্দীর ইতিহাসে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক উদাহরণ রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচার উৎখাত করা হয়েছিল। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মাধ্যমে অনুমোদিত সংস্কারের বাস্তবায়ন এখনও অনিশ্চিত।”

তিনি আরও বলেন, “আজকের স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহবান, গণভোটে অনুমোদিত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করুন, যাতে দেশের স্বাধীনতা সত্যিকারের অর্থবহ হয়ে ওঠে।”

এছাড়া তিনি স্বাধীনতার সকল শহীদ ও মুক্তিযুদ্ধের সময় হতাহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান জানানো হয়েছে।