সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) এক বার্তায় তিনি জানান, ৩ এপ্রিল মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এই ঐতিহাসিক জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানাই। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের তরুণ ফুটবলাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি জাতির জন্য গর্বের বিষয়।’
তিনি আরও বলেন, ‘দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।’
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিম ভবিষ্যতেও এ সাফল্যের ধারাকে অব্যাহত রাখবে এবং দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!