নির্বাচনী ও রাজনৈতিক পরিসরে শালীনতা বজায় রেখে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, মত প্রকাশের অধিকার সবার থাকলেও তা যেন কখনোই শালীনতার সীমা অতিক্রম না করে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ভোটের মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় ব্যক্তিগত আক্রমণের ঘটনা ঘটে, যা কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক প্রতিযোগিতা বা মতবিরোধ থাকলেও ব্যক্তিগত আক্রমণ পরিহার করা জরুরি বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সমালোচনা করার অধিকার সবার আছে, তবে সেই সমালোচনা যেন যুক্তিনির্ভর হয় এবং ভদ্র ও শালীন ভাষায় প্রকাশ পায়। এমন কোনো ভাষা ব্যবহার করা উচিত নয়, যা নিজের ক্ষেত্রে প্রয়োগ হলে বা অন্যের প্রতি ব্যবহার করা হলে কষ্টদায়ক হয়ে ওঠে। মত প্রকাশের ক্ষেত্রে সংযম ও সৌজন্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, কারও প্রিয় ব্যক্তি বা মতাদর্শকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে। উত্তেজনা বা আক্রমণাত্মক বক্তব্যের পরিবর্তে যুক্তি ও শালীন আচরণের মাধ্যমে জবাব দেয়াই শ্রেয়। এটিকে তিনি ইসলামী শিক্ষা ও নৈতিক আচরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে জামায়াত আমির আশা প্রকাশ করেন, তার এই সামান্য পরামর্শ সবাই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। পাশাপাশি তিনি সবাইকে নৈতিকতা ও শালীনতার পথে অবিচল থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন এবং বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমিন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!