ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের জেরে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে পারে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির রাজনীতিতে এ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে।
জার্মানির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ-সদস্যরা জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জার্মান সরকারেরও নীতিগত সমর্থন রয়েছে বলে জানা গেছে।
গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই হুমকি বাস্তবায়িত হলে পালটা পদক্ষেপ হিসেবে বিশ্বকাপ বর্জনের পথে যেতে পারে জার্মানি।
২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ হলেও অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। যদি গ্রিনল্যান্ড দখলে ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করেন, তাহলে জার্মানির পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ বিশ্বকাপ বয়কট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ মুহূর্তে জার্মানি প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিএফবি। এরই মধ্যে বয়কটের পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা চালাচ্ছেন রাজনীতিবিদরা।
সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ মানুষ ২০২৬ বিশ্বকাপ বয়কটের পক্ষে। অন্যদিকে, বিশ্বকাপে খেলার পক্ষে মত দিয়েছেন ৩৫ শতাংশ মানুষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!