৫ আগস্টের মাধ্যমে রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। সম্প্রতি তার জাতীয় দলে ফেরা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার এই ক্রিকেটারের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
নির্বাচনের বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পোর্টসকে সাকিবের জাতীয় দলের ফেরা প্রসঙ্গে বলেছিলেন, ‘সেটা (জাতীয় দলে খেলা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’
সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব। এতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে। তবে ২৮ তারিখে দেশে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ২৮ তারিখ ফিরছেন না।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!