খেলা, ক্রিকেট, বাংলাদেশ, পাকিস্তান,
জয়ের লক্ষে রান তাড়া করার মাঝের একটি দৃশ্য।   ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ-এ পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ভারত ও অন্যান্য দল নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যদিও তার বেশিরভাগ ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভক্ত-সমর্থকদের বিদ্রুপের মুখেও পড়েন।

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন আমির। পাকিস্তানের বাজে পারফরম্যান্স নিয়ে তিনি দলকে কড়া সমালোচনা করেন।

বুধবার (১১ মার্চ) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম-এ পাকিস্তান ব্যাট করতে নেমে ৩০ ওভার ৪ বল খেলে মাত্র ১১৪ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ২ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখে জয় তুলে নেয়।

ম্যাচ পর বিশ্লেষণে আমির বলেন, “পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে। নাহিদ রানা ৫ উইকেট নিয়েছেন, মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নিয়েছেন। সেই একই উইকেটে বাংলাদেশ মাত্র ১৫.১ ওভারে ম্যাচ শেষ করে দিয়েছে। আমাদের খুব মজা করে পিটিয়েছে বাংলাদেশ।”  

নাহিদ রানার বলিংয়ের প্রশংসা করে আমির বলেন, “রাওয়ালপিন্ডিতে আগে তার বোলিং দেখেছি। ঘণ্টায় নিয়মিত ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে। আজও সে দারুণ খেলেছে।”

আরবিএ/আরটিএনএন