পুরো মৌসুমজুড়ে লিভারপুল ছাড়ার গুঞ্জনে ছিলেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। যদিও ২০২৫ সালে তিনি চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছিলেন, এরপরও নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। একাধিক ম্যাচে তাকে একাদশের বাইরে রাখার পর হতাশা প্রকাশ করে তিনি বলেছিলেন, তাকে ‘বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে’। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন সালাহ। ২০১৭ সালে ইতালির ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া এই তারকা জানান, চলতি মৌসুম শেষেই তার বিদায় হবে।
চলতি মৌসুমে তার পারফরম্যান্সও তুলনামূলকভাবে ম্লান। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে করেছেন ১০ গোল, যা লিভারপুলে তার সময়ের মধ্যে অন্যতম কম। কোচের সঙ্গে মতবিরোধের কারণে মাঝপথেই ক্লাব ছাড়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত মৌসুম শেষে বিদায় নেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। তবে তার পরবর্তী গন্তব্য এখনও নিশ্চিত নয়।
ভিডিও বার্তায় সালাহ আবেগঘন কণ্ঠে বলেন, এই ক্লাব ও শহর তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিদায় বলা কঠিন, তবে তাদের সমর্থন তিনি সবসময় মনে রাখবেন।
এক বিবৃতিতে লিভারপুল জানায়, ২০২৫-২৬ মৌসুম শেষে সালাহ ক্লাবটির সঙ্গে তার নয় বছরের বর্ণাঢ্য যাত্রার ইতি টানবেন। ক্লাব ও খেলোয়াড় উভয়ের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে জানানো হয়, শেষ মৌসুমে নিজের সেরাটা দিতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি।
লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ, যা তাকে ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। তার সামনে রয়েছেন ইয়ান রাশ ও রজার হান্ট। ব্যক্তিগত ও দলীয়—দুই ক্ষেত্রেই তিনি অর্জন করেছেন অসংখ্য সাফল্য।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!