ফুটবলকে বলা হয় ‘জনগণের খেলা, কিন্তু ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ সেই সংজ্ঞাকেই যেন বদলে দিচ্ছে। কাতার বিশ্বকাপের তুলনায় আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম কেবল বৃদ্ধিই পায়নি, বরং তা পৌঁছেছে সাধারণ মানুষের আকাশচুম্বী কল্পনার বাইরে। ফিফার প্রবর্তিত নতুন ‘ডায়নামিক প্রাইসিং’ মডেলের কারণে টিকিটের দাম এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
২০২২ সালে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনাল দেখার জন্য সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ছিল প্রায় ১,৬০৭ ডলার। কিন্তু ২০২৬ সালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই একই রোমাঞ্চ অনুভব করতে একজন দর্শককে গুনতে হচ্ছে প্রায় কয়েকগুণ বেশি দামে , যার মূল্য ১০,৯৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকার বেশি)। মাত্র ৪ বছরের ব্যবধানে ফাইনালের টিকিটের দাম বেড়েছে প্রায় ৫৮৪ শতাংশ।
শুধু যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা বা কানাডার ভেন্যুগুলোতেও চিত্রটা একই। আজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম বর্তমানে ৩,০০০ ডলার ছাড়িয়েছে। অথচ কাতারে উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ছিল মাত্র ৩০০ থেকে ৬০০ ডলারের মধ্যে।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের টিকিট যেখানে গড়ে ১৬০ ডলারে পাওয়া যেত, সেখানে ২০২৬ সালে মেক্সিকো ও কানাডায় সাধারণ মানের একটি টিকিটের দাম শুরু হচ্ছে ৪০০ থেকে ৭০০ ডলার থেকে।
বাজার বিশ্লেষকরা এই অস্বাভাবিক দামের পেছনে অতিরিক্ত ভ্যাট আদায়কে দায়ী করছেন। টিকিটের এই চড়া মূল্য নিয়ে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেক সমর্থক বলছেন, ফুটবল এখন কেবল ধনীদের বিনোদনে পরিণত হচ্ছে। সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সমর্থকদের পক্ষে স্টেডিয়ামে বসে খেলা দেখা এখন স্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে সেকেন্ড-হ্যান্ড বাজারে টিকিটের দাম প্রকৃত মূল্যের চেয়ে আরও অনেক বেশি। তবে মেক্সিকোতে মূল্যের চেয়ে বেশি দামে টিকিট পুনরায় বিক্রি করা আইনত নিষিদ্ধ।
এত সমালোচনা সত্ত্বেও ফিফার দাবি, এই বাড়তি অর্থ ফুটবলের উন্নয়ন এবং বড় পরিসরে আয়োজনের ব্যয় নির্বাহে ব্যবহৃত হবে। তবে সাধারণ ভক্তদের একটাই প্রশ্ন—মাঠে যদি সাধারণ মানুষই থাকতে না পারে, তবে এই মহোৎসব কার জন্য?
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!