চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থায় সাতজন বিশিষ্ট ক্রীড়া সংগঠককে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থায় সাতজন বিশিষ্ট ক্রীড়া সংগঠককে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)   ছবি: সংগৃহীত

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থায় সাতজন বিশিষ্ট ক্রীড়া সংগঠককে সদস্য হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মো. আমিনুল ইসলাম। 

রোববার (৫ এপ্রিল) বিসিবি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিসিবির আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতিমালা ২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী এই সদস্যপদ অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁদের এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিসিবি জানিয়েছে।

অনুমোদিত সাত সদস্য হলেন মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে বারী খান এবং বদরুল হুদা জেনু।

এই অনুমোদনের মধ্য দিয়ে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা করছে বিসিবি। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট অঞ্চল হিসেবে চট্টগ্রামের ক্রিকেট কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞ এই সংগঠকদের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।