দেশের বাজারে পাঁচ দিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম হ্রাসের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
সোনার নতুন মূল্যতালিকা:
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য মানের সোনার নতুন দাম নিম্নরূপ:
২১ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা।
সনাতন : প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ২২, ২১ ও ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমানো হয়েছে। নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ মার্চ সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানোর পর বাজার পরিস্থিতি বিবেচনায় আজ আবারও এই সমন্বয় করা হলো।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!