বাংলাদেশের জন্য একটি ইতিবাচক খবর দিয়েছে কুয়েত সরকার। বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি পণ্যগুলোর ওপর আগে যে নিষেধাজ্ঞা ছিল, তা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুয়েত প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে বাংলাদেশ থেকে পোল্ট্রি ও ডিমজাত পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মান বজায় রাখা, পণ্যের ট্রেডমার্ক, সঠিক ওজন ও প্যাকেটজাত তথ্য স্পষ্টভাবে উল্লেখ আছে কিনা—এসব বিষয়ে বাংলাদেশ সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে।
উল্লেখ্য, এর আগে স্বাস্থ্যঝুঁকি ও মানসংক্রান্ত কিছু উদ্বেগের কারণে কুয়েত সরকার বাংলাদেশ থেকে মুরগির মাংস, মাংসজাত দ্রব্য ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!