উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ভোর ও সকালবেলায় কনকনে ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদ দেখা মিলছে। তবুও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে তেঁতুলিয়াতেই।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আবহাওয়া অফিস জানিয়েছে, এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
এর আগের দিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসে।
গত কয়েক দিন ধরেই তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরেই ওঠানামা করছে। বুধবার (১৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার (১৫ ডিসেম্বর) ও রোববার (১৪ ডিসেম্বর) তা নেমে আসে ৯ ডিগ্রি সেলসিয়াসে।
চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গত ১১ ডিসেম্বর। সেদিন পারদ নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় প্রথম আলোকে বলেন, ১১ ডিসেম্বর থেকে এ উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। ডিসেম্বরের শেষের দিকে এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!