ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন এবং বাজারের কয়েকটি দোকানপাট ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
রোববার (১১ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সূত্রপাত হয় শুক্রবার রাতের ঘটনায়। অরুয়াইল বাজারে গাজী আবদুল আজিজের নেতৃত্বে সাত-আটজন বিএনপি নেতা আবদুল খালেককে মারধর করে বাজার থেকে তাড়িয়ে দেয়। এর জের ধরে শনিবার সকালে আবদুল খালেকের অনুসারীরা গাজী আবদুল আজিজকে মারধর করেন। এরপর থেকেই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শনিবার সকাল থেকেই অরুয়াইল বাজারের সহস্রাধিক দোকানপাট বন্ধ থাকে। বেলা দুইটার দিকে ধামাউড়া ও রাণীদিয়া গ্রামের লোকজন ইট-পাটকেল, লাঠিসোঁটা ও বল্লম নিয়ে বাজারের অলিগলিতে অবস্থান নেয়। সংঘর্ষ চলতে থাকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
স্থানীয়রা জানান, গুরুতর আহত গাজী আবদুল আজিজকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ এলাকায় দীর্ঘ সময় ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অরুয়াইল বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাতে উভয় গ্রামে শান্তি বজায় রাখার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!