সিলেটের ওসমানীনগর এ ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। আহত হন অন্তত ১২ জন।
সিলেটের ওসমানীনগর এ ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। আহত হন অন্তত ১২ জন।   ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর এ ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। আহত হন অন্তত ১২ জন। বিষয়টি নিশ্চিত করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগ উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস সকাল সাড়ে ৬টায় দয়ামীর মাদরাসার সামনে এলে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাসের সঙ্গে  সংঘর্ষ হয়। এসময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাসও ধাক্কা খায়। দুর্ঘটনায় এনা ও শ্যামলীর সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে  ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এমআর/আরটিএনএন