সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি পোড়া অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি একজন নারী ও এক ছেলে শিশুর হতে পারে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর থেকে মরদেহ দুটির সন্ধান পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে ঢুকে পোড়া মরদেহ দেখতে পান। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) হেলাল উদ্দিন বলেন, মরদেহ দুটি আগুনে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এর আগে একই কমিউনিটি সেন্টার থেকে একাধিকবার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে এখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১১ অক্টোবর রাতে একই স্থান থেকে অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনায় এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
একই স্থান থেকে বারবার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!