শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) শীতবস্ত্র উপহার
শহীদ গোলাম ফারুকের স্মরণে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) শীতবস্ত্র উপহার প্রদান।   ছবি : আরটিএনএন

এ.কে.এম গোলাম ফারুকের স্মরণে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। শেবাচিমের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং বরিশাল মহানগর শাখার ছাত্রশিবির সদস্য সাব্বির এলাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) শেবাচিম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শেবাচিম ছাত্র হোস্টেল এবং কলেজের বিভিন্ন কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে সাব্বির এলাহী বলেন, এ.কে.এম গোলাম ফারুক ভাই একজন মেধাবী শিক্ষার্থী, উত্তম চরিত্রের অধিকারি এবং সকলের প্রিয় মানুষ ছিলেন। শেবাচিম ক্যাম্পাসের একমাত্র শহীদ গোলাম ফারুক ভাই ছিলেন ছাত্রশিবিরের একজন নিবেদিত প্রাণ কর্মী। ভাইয়ের স্মরণে আজকে আমাদের এই শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে মেডিকেল এ পড়াশুনা করতে এসে কোনো প্রাণ যেন সন্ত্রাসীদের হামলায় না ঝরে যায় এটাই আমাদের প্রত্যাশা।

কর্মসূচীতে ৫০ তম ব্যাচের শিক্ষার্থী পারভেজ রহমান এবং ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ও বরিশাল মহানগর শাখার ছাত্রশিবির সদস্য আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।

১৯৯১ সালের ১৭ জুলাই শের-ই বাংলা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এ.কে.এম গোলাম ফারুক দ্বিতীয় বর্ষে থাকাকালীন এনাটমি ডেমো ক্লাস রুমে শেবাচিম ছাত্রলীগ কর্মীরা তার ওপর বর্বরোচিত হামলা চালায়। এ হামলায় আহত হয়ে ২০শে জুলাই গোলাম ফারুক নিহত হন।