আজ নরসিংদীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
আজ নরসিংদীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।   ছবি: সংগৃহীত

আজ বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য নরসিংদীর শিবপুর ও আশপাশের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের জন্য বুধবার চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার, ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে থাকবে।

এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ। 

এমআর/আরটিএনএন