খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক তাঁকে সেলুন থেকে টেনে বাইরে বের করে এনে মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছেন—এমন সংবাদ পেয়ে সদর থানা ও লবণচরা থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। সেখানে দুটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে পাঠানো হলেও পরে তাঁর মৃত্যু হয়।
উপ-কমিশনার আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, রাকিব একটি গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!