আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক। তিনি বলেছেন, শান্তি শৃঙ্খলা বজায় স্বার্থে যা যা করার দরকার আমরা সেইটা করব এবং অবৈধভাবে কেন্দ্রীয় প্রবেশ করে জাল ভোট দেয়ার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ীর পাংশায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী সরঞ্জাম নিয়ে নির্বিগ্নে গাড়ী চলাচলের জন্য আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে বাজারের সমস্ত ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে।
সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিফাতুল হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষের পক্ষে মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ও পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এম এ জিন্নাহ প্রমুখ।
এছাড়াও সহকারী কমিশনার ভুমি সাদ আহমেদ সভায় বক্তব্য রাখেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!