রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধিদলের গাড়িবহরটি উখিয়া হয়ে কক্সবাজারের দিকে ফিরছিল। এ সময় একটি মোটরচালিত অটোরিকশা ভিআইপি বহরের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
তবে দুর্ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কেউ আহত হননি। অটোরিকশাচালক আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
উখিয়ার শাহপরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিআইপি প্রোটোকল চলাকালে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা গাড়িবহরের একটি গাড়ির সামনে চলে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে দিনভর রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দল। বিকেলে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিশু-কিশোরদের সঙ্গে ফুটবল খেলেন ওজিল এবং সন্ধ্যায় ইফতার কর্মসূচিতে অংশ নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!