ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মসজিদে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা মালামাল ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, একটি টিনশেড মসজিদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ৪টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তবে এর আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্টেশন অফিসার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সময় মসজিদের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!