চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়নের পিছনে এসটিএল ভাটা সংলগ্ন গভীর নলকূপ নতুন করে স্থাপন করার কাজে ৪০ বছরের পুরাতন ইট ব্যবহারের অভিযোগ করেছে কৃষকরা।
উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ব্রাহ্মণ্য নগর মৌজার ১১১২ নম্বর দাগের ১১০ নম্বর গভীর নলকূপটির হাউজিং নষ্ট হয়ে গেলে আবার নতুন করে হাউজিংসহ যাবতীয় কাজ করার জন্য সংশ্লিষ্ট এরিয়ার কৃষকের নিকট হতে বিঘা প্রতি ২৫০০ করে টাকা উত্তোলন করেন "বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ"। তারপরও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করছে গভীর নলকূপের ঘর নির্মাণে।
কৃষক লিমন বলেন, আমরা বিঘা প্রতি ৩ হাজার করে টাকা দিয়েছি সব কিছু নতুন করে নিবো কিন্তু পুরাতন ইট দিয়ে কাজ করছে।
আতিকুল ইসলাম বলেন, দুই নাম্বার ইটির খোয়া ও চল্লিশ বছর আগের ইট দিয়ে কাজ করছে, তারা দুর্নীতি করছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ভোলাহাট উপজেলার সহকারী প্রকৌশলী লোকমান হাকিম এর নিকট এই প্রতিবেদক কাজের সিডিউল চাইলে তিনি বলেন, "এটা এক্কেবারে ন্যারো বিষয়"
এরপরে তিনি তাৎক্ষণিক ফোনে রজব নামে একজনকে নিম্নমানের নির্মাণসামগ্রী ঘটনা স্থল থেকে সরিয়ে দিতে বললেও পরে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় সবকিছুই আগের মতোই আছে।
এবিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মামুনুর রশিদ বলেন, পুরনো বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কোন সুযোগ নেই। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!