রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির (ইঞ্জিনচালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা–লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের হযরত আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাঘা থানার ওসি সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লালপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিল। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা একটি ভটভটির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন—লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), সিএনজির যাত্রী লালপুর উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।
দুর্ঘটনায় আহত হয়েছেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের অবস্থা ভালো নয়।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, সকালে এলাকায় ঘন কুয়াশা ছিল। কুয়াশার কারণে গাড়িগুলো একে অপরকে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, দুর্ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি ও ভটভটি উদ্ধারের কাজ চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!