লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে নিহত সুজনকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আহত যোদ্ধা ইউছুফ আলম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক ফারভেজ, আহত আব্দুল মতিন ও হাবিবুর রহমান ফাহিম।
এছাড়াও শহীদ কাওছার হোসেন বিজয়ের পরিবার, শহীদ আফনানের মা, শহীদ সাব্বির হোসেনের বাবা, শহীদ ওসমান পাটওয়ারীর মা-সহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, গত ৪ আগস্ট সুজন সন্ত্রাসী টিপুর সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল। পরে জনতার হাতে গণধোলাইয়ে সে মারা যায়। তারা দাবি করেন, ঘটনার পর তার লাশ দীর্ঘ ১০ দিন হাসপাতালে পড়ে ছিল এবং নেওয়ার মতো কেউ ছিল না। এখন একটি কুচক্রী মহল তাকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, হামলায় জড়িত কাউকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা প্রকৃত শহীদদের প্রতি অবমাননার শামিল হবে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!