লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি ও গুলির খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাত প্রায় ২টা ১৫ মিনিটে লক্ষ্মীপুর সদর মডেল থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম শহিদ, প্রকাশ শিপন (৩০)। তিনি সদর উপজেলার ৬ নম্বর বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকার আবুল কালামের নতুন বাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তের নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস টিম রাধাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আবুল কালামের নতুন বাড়ির দ্বিতীয় তলার একটি বসতঘরে তল্লাশি চালিয়ে শিপনের দেখানো মতে একটি বিদেশি রিভলবার, ৪৬ রাউন্ড তাজা গুলি, ৪টি গুলির খোসা, একটি কালো চেইনযুক্ত রিভলবারের ব্যাগ, একটি কালো পলিথিন এবং গুলি রাখার একটি প্লাস্টিকের ট্রে উদ্ধার করা হয়।
অভিযানে এসআই মোহাম্মদ আমিনুর রহমান, এসআই মনির হোসেন, এসআই সাজ্জাদ হোসেন চৌধুরী, এসআই ছাব্বির হোসেন, পিএসআই ইব্রাহিম খলিল, পিএসআই সাজ্জাদ হোসেন, এএসআই নুরুল করিম চৌধুরী ও এএসআই সামছুল আলমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মাদ রায়হান কাজেমী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, বিপুল পরিমাণ তাজা গুলি ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!