পাবনায় একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকার ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করছে একটি অসাধু চক্র—এমন তথ্যের ভিত্তিতে সুজানগরের চিনাখড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
.jpg)
অভিযান চলাকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে সটকে পড়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে থাকা তার বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়ালঘরে মজুদ করে রাখা প্রায় দেড় হাজার লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, উদ্ধার করা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই দিনে আতাইকুলা ও চিনাখড়াসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!