ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসবাসরত ১২টি বাড়িসহ জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার গুলোর সদস্যরা। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পৌর শহরের ইসলাম নগর খানকা এলাকায়।
সাংবাদিকদের করা অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর মৌজাস্থ জে.এল-১১৩, সি.এস এবং এস.এ খতিয়ান ৩৩৭ এর ১৩০৮ নং দাগের রাস্তা সংলগ্ন ৩৮ শতক জমি দলিল মূলে ক্রয় করে বসবাস করে আসছে ১২টি পরিবার। জমিটি এস,এ রেকর্ডে ডাঙ্গা হিসাবে উল্লেখ রয়েছে।
উক্ত জমিতে বসবাসকারি সৈয়দ আবু কায়েস জানান, ‘জমিটি আমরা প্রকৃত মালিকের নিকট হতে দলিল মূলে ক্রয় করে দীর্ঘদিন যাবত শান্তিপূর্নভাবে বসবাস করে আসছি। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ একই এলাকার মৃত নাসির উদ্দিনের পুত্র নুর ইসলাম (৫০) আব্দুল হামিদের পুত্র আব্দুল বারেক (৪৫) ও ভূমিদস্যু খ্যাত মাসুদ আমাদের ক্রয়কৃত জমিটি কবরস্থান ছিল মর্মে দাবি করেন এবং জোড়পূর্বক আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে।
আমরা জমিটি যখন ক্রয় করেছিলাম, তখন সেখানে কোন কবর ছিল না। নিরুপায় হয়ে আমি নুর ইসলাম, আব্দুল বারেক ও মাসুদ এর বিরুদ্ধে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করি। যার দেওয়ানী নম্বর-৩৬৭/২৫।’
জমির বিক্রেতাদের একজন আবুল কাশেম এর ছেলে হুমায়ুন কবির জানান, প্রায় ২৯ বছর পূর্বে আমার বাবা ও চাচারা জমিটি বিক্রি করেন। বর্তমান ভোগদখলকারিরা তা ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করে তাতে বসবাস করে আসছেন। এখানে কোনো কবরস্থান ছিল না।
এসময় ভূক্তভোগী সৈয়দ আবু কায়েস প্রদর্শিত কাগজপত্রে দেখা যায়, গত ১১/০৩/২০২৬ ইং তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, ঠাকুরগাঁও এর বিচারক গোলাম ফেরদৌস উক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঠাকুরগাঁও সদর থানার ওসিকে লিখিতভাবে নির্দেশ প্রদান করেছেন। যার স্মারক নং-১৩৩। একই দিন উক্ত আদেশের আলোকে ঠাকুরগাঁও সদর থানার এএসআই মোহাম্মদ আলী বিবাদী গণকে নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয় ‘আদালতের আদেশ অমান্য করে উক্ত জমিতে আইন-শৃংখলা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অপরদিকে আদালতের আদেশের দিনই বিবাদীরা জমিতে জোড় পূর্বক প্রাচীর নির্মাণ করেছে। আমরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এলে তারা কাজ বন্ধ করে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পরই আবার তারা প্রাচীর নির্মাণের কাজ করতে থাকে।
এ ব্যপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আদালতের নির্দেশ বাস্তবায়নে আমরা সর্বদা তৎপর আছি। কেউ যদি আইন শৃঙ্খলা পরিপন্থি কোন কাজ করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!