চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে ঢুকে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি প্রকৌশলী ওসমান (৪২) এবং তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা।
ওসমানের বাবা রশিদ আহমদের ভাষ্য অনুযায়ী, চারজন অস্ত্রধারী ব্যক্তি হঠাৎ ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওসমানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবেই চলছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!