পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে জয়পুরহাটের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিলের ঘাট দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ছোট হলেও উত্তরবঙ্গের এই জেলা পর্যটকদের জন্য একাধিক দর্শনীয় স্থানের সমাহার হিসেবে পরিচিত।
শহরের বিভিন্ন এলাকা থেকে পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে পর্যটকরা ঈদের আনন্দ উপভোগ করতে এখানে ছুটে আসছেন। বিলের ঘাটের চারপাশে ঘুরে বেড়ানো, ছবি তোলা এবং আড্ডায় মেতে ওঠা ছিল আগত দর্শনার্থীদের প্রধান কর্মকাণ্ড।
অনেকে মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে এসে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সময় কাটাচ্ছেন। দর্শনার্থীরা বলছেন, ঈদের ছুটিতে কাছাকাছি প্রকৃতির মাঝে সময় কাটানো তাদের জন্য বিশেষ আনন্দদায়ক। মনোরম পরিবেশে পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে।
বিলের ঘাটকে স্থানীয় পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হিসেবে ধরা হচ্ছে, যা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আনন্দের মিলন ঘটাচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!