চুয়াডাঙ্গায় মোটরসাইকেলে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কনটেইনার বা জারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, আগামী ১ এপ্রিল থেকে প্রশাসনের সিল ও স্বাক্ষরযুক্ত নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। এ ছাড়া বোতল, জার বা অন্য কোনো কনটেইনারে তেল বিক্রি করা যাবে না।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড পেতে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
তিনি আরও জানান, ১ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড দেখিয়ে তেল নেওয়া যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প থেকে তেল সরবরাহ করা হবে না। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট পাম্প মালিককে দায় নিতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
তবে কৃষকদের জন্য এ নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই ২৪ ঘণ্টা সরবরাহ অব্যাহত থাকবে।
এদিকে, জেলা পুলিশ সুপার রুহুল কবীর খান জানান, ৩০ মার্চ থেকে রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। কৃত্রিম সংকট সৃষ্টি বা কালোবাজারির চেষ্টা করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
সীমান্ত এলাকায় তেল পাচার ঠেকাতে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!