চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সরকারি ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বখতিয়ার হোসেন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে আলমডাঙ্গা উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার হোসেন নাগদাহ ইউনিয়নের ভেদামারী গ্রামের রফিউদ্দিন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল পাওয়ার জন্য ফুয়েল কার্ড বিতরণ চলছিল। এ সময় শত শত কৃষকের সঙ্গে তিনি লাইনে দাঁড়িয়ে ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরম ও ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গরমে দাঁড়িয়ে থাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, প্রচণ্ড ভিড়ের মধ্যে বখতিয়ার হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, কার্ড বিতরণে সুশৃঙ্খল ব্যবস্থা না থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা বয়স্কদের জন্য আলাদা লাইন ও বসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় ও নিহতের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদারকি করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!