খাগড়াছড়িতে নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিউটন চাকমা রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
ইউপিডিএফ-প্রসীত পক্ষের অভিযোগ, এ হত্যাকাণ্ডের সঙ্গে ইউপিডিএফ (গণতান্ত্রিক) জড়িত। সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ ইউপিডিএফের দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ি দিক থেকে মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র দল অতর্কিতে হামলা চালায়। এ সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও দাবি করেন, ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা। তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে একাধিক সংগঠন সক্রিয় রয়েছে, তাদের কেউ এ ঘটনা ঘটাতে পারে।”
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘মরদেহ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে।’
এর আগে গত ২৭ মার্চ পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)–এর নেতা নীতিদত্ত চাকমা (৪০) নিহত হন। ওই ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) ইউপিডিএফ-প্রসীত পক্ষকে দায়ী করেছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ নভেম্বর প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ভেঙে একদল নেতা-কর্মী ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!