ঈদ-উল-ফিতর
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।   ছবি: আরটিএনএন

পবিত্র ঈদ-উল-ফিতর,শব-ই-কদর,জুমাতুল বিদা,জ্বালানি তেল সংকট এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ২০দিনের ছুটিতে যাচ্ছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,পবিত্র ঈদ-উল-ফিতর,শব-ই-কদর ও জুমাতুল বিদা উপলক্ষে আগামী মঙ্গলবার (১০ মার্চ) ২০২৬ হতে বুধবার(২৫ মার্চ) ২০২৬ পর্যন্ত সকল ক্লাস এবং আগামী বুধবার ( ১১ মার্চ) ২০২৬ হতে সোমবার (২৩ মার্চ) ২০২৬ পর্যন্ত সকল অফিস বন্ধ থাকবে।

অন্যদিকে,জ্বালানি তেল সংকট, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব বিশ্ববিদ্যালয়  সোমবার (৯ মার্চ) ২০২৬ থেকে বন্ধ ঘোষণা।

উল্লেখ্য,বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৬ মার্চের পরের দুই দিন সাপ্তাহিক ছুটি ( শুক্রবার ও শনিবার) হওয়ায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ২০ দিনের ছুটি পাচ্ছেন।