ইসলামী বিশ্ববিদ্যালয়-এর (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী-তে জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) হিসেবে ওয়ারেন্ট অফিসার পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ইবি বিএনসিসি সেনা প্লাটুনের ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। পরে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মহিউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে মহিউদ্দিন লেখেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার, ৯ম গ্রেড) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার তৌফিক দান করেন।”
জানা যায়, গেল বছরের মাঝামাঝি সময়ে ওয়ারেন্ট অফিসার (জেসিও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে আবেদন করে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হন মহিউদ্দিন।
তার এ সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইবি বিএনসিসি সেনা প্লাটুনের সদস্যরা। প্লাটুন ইনচার্জ মোসাদ্দেক হোসেন বলেন, “এই অর্জন শুধু মহিউদ্দিনের ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো বিএনসিসি পরিবারের জন্য গর্বের একটি মাইলফলক। তাঁর নিষ্ঠা, শৃঙ্খলা ও দেশপ্রেমই তাঁকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।”
নিজের অনুভূতি জানিয়ে মহিউদ্দিন বলেন, “ছোটবেলা থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার গভীর আগ্রহ ও শ্রদ্ধাবোধ ছিল। দেশের সার্বভৌমত্ব রক্ষা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং মানুষের সেবায় আত্মনিয়োগের আদর্শ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিএনসিসিতে যোগদান এবং বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে সামরিক জীবনের প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়। বিএনসিসি থেকে অর্জিত শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেম তার ভবিষ্যৎ জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
পরিশেষে মহিউদ্দিন বলেন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার এই সুযোগ তার জন্য অত্যন্ত গৌরবের এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সবার দোয়া কামনা করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!