দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।
দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে।   ছবি: সংগৃহীত

ছোট পর্দায় বর্তমান সময়ের অন্যতম পরিচিত মুখ পার্থ শেখ বসলেন বিয়ের পিঁড়িতে। এই তরুণ অভিনেতা দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন । পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু। 

 পার্থ মডেলিং ও সাবলীল অভিনয় দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই নবদম্পতি।

রাফাত মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, বর-বধু সাজে পার্থ ও সামিহা হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন। ছবিতে তাদের সঙ্গে আছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু। 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও  দুই বছর ধরে  অভিনেতা হিসেবে পার্থ শেখ ব্যস্ত সময় পার করছেন। এছাড়া নিয়মিত কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে। বিশেষ করে ওয়েব সিরিজ ‘কারাগার’-এ তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।