ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্ধারিত চলচ্চিত্রের প্রদর্শনী স্থগিত ঘোষণা করেছে।
বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সব প্রদর্শনী স্থগিত করা হয়েছে। দর্শকের কাছে দুঃখ প্রকাশ করেন আয়োজকেরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামসহ মোট পাঁচ মিলনায়তনে উৎসবের সিনেমা প্রদর্শিত হচ্ছে।
ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আজ পাঁচ সিনেমার প্রদর্শনী ছিল। সিনেমাগুলো হলো—‘ডায়নোসরস এগ’, ‘কিষ্কিন্ধা কানদাম’, ‘ওডিসি অব জয়’, ‘ডাইং ফর ডামিস’ ও ‘দ্য স্টোরি অব আ রক’।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া ইনচার্জ বিধান রিবেরু জানান, ভেন্যুতে আজ শিল্পকলা একাডেমির নিজস্ব আয়োজন থাকায় শো স্থগিত করা হয়েছে। ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামে আগামীকাল থেকে যথারীতি উৎসবের সিনেমার প্রদর্শনী হবে।
আয়োজকেরা জানান বাকি চার ভেন্যু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার মিলনায়তন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে আজকের নির্ধারিত প্রদর্শনী হবে।
গেল শনিবার ৯১ দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শুরু হয়। আগামী ১৮ জানুয়ারি উৎসবটি শেষ হবে ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!