তাহসান জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন । 
তাহসান জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন ।    ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এর খবরে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তবে এবার তার ভক্তদের জন্য এলো চমকপ্রদ এক খবর। এই তারকা ফের পর্দায় ফিরছেন। তবে কোনো নাটকে নয়, বরং উপস্থাপক হিসেবে তাকে দেখা যাবে। তাহসান জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন । 

পর্দায় ফিরছে তাহসানের উপস্থাপনায় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আগামীকাল ১৯শে জানুয়ারি ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত, পাওয়ার্ড বাই ‘পোলার আইসক্রিম’ এবং ‘বঙ্গ’ প্রযোজিত এই শো-এর সিজন ২ শুরু হতে যাচ্ছে । 

জানা গেছে, প্রথম সিজনে তার সাবলীল উপস্থাপনা দর্শকের মন জয় করেছিল। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাকেই ভরসা রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। গেল সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শো ফিরে আসছে আরও বিশাল পরিসরে।


এ শো নিয়ে তাহসান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন এর পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রযোজনায় বঙ্গ। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শো-এর আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক মাত্রা।

এবারের সিজনে বেভারেজ পার্টনার ‘Amrupali’, লাইফস্টাইল পার্টনার ‘Sundora’, গিফট পার্টনার ‘Yoyoso’ ও ‘Singer BEKO’, ওয়ারড্রোব পার্টনার ‘KLOTH STUDIO’, হসপিটালিটি পার্টনার ‘InterContinental Dhaka’ এবং প্রাইজমানি পার্টনার হিসেবে আছে ‘Pragati Insurance Ltd’ ও ‘Pragati Life Insurance PLC’।

১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে নয়টায় এনটিভি তে প্রচারিত হবে এই অনুষ্ঠান। যারা মিস করবেন, তারা শো-টির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।

দর্শকরা তাদের সুবিধামতো যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে শো-টি উপভোগ করতে পারবেন বঙ্গ (Bongo) অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি-তে। এছাড়াও শো-এর বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো দেখতে পাবেন ‘Family Feud Bangladesh’-এর অফিশিয়াল ফেসবুক পেজ।

বিশ্বব্যাপী জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’ এর  বাংলাদেশি সংস্করণ ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ ২০২৫ সালের ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে সম্প্রচার শুরু হয়। 

এমআর/আরটিএনএন