বিয়ের এক বছরের মাথায় বিচ্ছেদের খবরে সম্প্রতি আলোচনায় আসেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মধ্যেই এবার ভক্তদের জন্য আনন্দের খবর দিলেন তাহসান। নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আবারো পর্দায় ফিরছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।
কয়েক দিন আগে স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের হতবাক করেন তাহসান খান। বিচ্ছেদের পর নিজেকে কিছুটা আড়ালেই রেখেছিলেন এই তারকা। তবে সপ্তাহ না যেতেই নতুন করে আলোচনায় এলেন তিনি। জানা গেছে, জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন–২–এর উপস্থাপক হিসেবে আবারও দেখা যাবে তাহসানকে।
প্রথম সিজনে তাহসানের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও তাকেই উপস্থাপনার দায়িত্ব দিয়েছে অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান।
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন–২ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, ‘আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। সবচেয়ে বড় বিষয় হলো, প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই উত্তরগুলো যেমন মজার, তেমনি বেশ চমকপ্রদও।’
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম। এটি প্রযোজনা করেছে বঙ্গ। এ ছাড়া দেশের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় অনুষ্ঠানটির আয়োজন আরও বড় পরিসর পেয়েছে। আগামীকাল থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। যারা মিস করবেন, তারা প্রতি বুধবার বেলা একটায় পুনঃপ্রচার দেখতে পারবেন।
ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে তাহসানের এই নতুন টেলিভিশন প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার ভক্তদের জন্য এক আনন্দের বার্তা। পর্দায় নতুন ভূমিকায়, নতুন উদ্যমে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’–এর দ্বিতীয় সিজনে কতটা চমক দেখাতে পারেন তাহসান, সেদিকেই এখন দর্শকদের কৌতূহল।
উল্লেখ্য, রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। ঘরোয়াভাবে বিয়ে করলেও তাহসান খান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শক-ভক্তরা। তবে বছর না ঘুরতেই তাদের বিচ্ছেদের খবরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বিচ্ছেদের বিষয়টি সামনে আসলেও রোজাকে নিয়ে নানান প্রশ্ন ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক তাহসান ও রোজার ঘনিষ্ঠজনদের ভাষ্য, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে, অন্যদিকে রোজার সামাজিক পরিসর ও পরিচিতি বিয়ের পর আরও বেড়ে যায়। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনধারাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে।
২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন। তাহসান ও মিথিলার একমাত্র মেয়ে আইরা তেহরীম খানের জন্ম ২০১৩ সালে। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর তাহসান-মিথিলা দুজনেই মেয়ের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তাহসান ব্যক্তিগত জীবন নিয়ে নীরব রয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!