দীর্ঘ আট বছর ধরে চলা বিদেশি মদ রাখার মামলায় অবশেষে খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। রায় ঘোষণার পর তিনি বলেন, অভিযোগটি ছিল ভিত্তিহীন এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ন্যায়বিচার পাওয়ায় তিনি স্বস্তি অনুভব করছেন।
সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ মামলার রায় ঘোষণা করেন। আদালত লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় আসিফ আকবরকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এই শিল্পী। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ।
রায় পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসিফ আকবর বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যার ওপর ভিত্তি করে করা হয়েছিল। তিনি জানান, মামলাটি শুরু হয়েছিল রমজান মাসে এবং একই মাসে এর রায় পাওয়া তার জন্য বিশেষ অনুভূতির। আট বছর ধরে নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কখনোই এই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেননি বা কোনো প্রভাব খাটানোর চেষ্টা করেননি। তার একমাত্র লক্ষ্য ছিল আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়া।
আসিফ আকবর জানান, তিনি একজন আইনজীবীর সন্তান হওয়ায় আদালতের প্রতি সব সময়ই তার গভীর শ্রদ্ধা রয়েছে। তাই দীর্ঘ সময় ধরে মামলা চললেও এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। এই সময়টাতে তার পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগের মধ্যে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীতে আসিফ আকবরের অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার।
পরে তদন্ত শেষে একই বছরের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার আদালত চূড়ান্ত রায় ঘোষণা করেন।
দীর্ঘ আইনি লড়াই শেষে খালাস পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!