আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তার নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, একটি নাইটক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে এক পুরুষের সঙ্গে নাচছেন মালাইকা। ওই ব্যক্তি পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
ভক্তদের অনেকের ধারণা, ভিডিওতে দেখা সেই ব্যক্তি ভারতের একটি জনপ্রিয় ডেটিং রিয়েলিটি শোর তারকাখ্যাত সৌরভ বেদী। তাই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি মালাইকা বা সৌরভ কেউই।
এর আগে গত বছরও মালাইকাকে ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তখন শোনা যায়, বেলজিয়ামের এক হীরা ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।
কিছুদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আরেকটি ছবিতে ইতালির রোম শহরের বিখ্যাত এক ফোয়ারার সামনে এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় মালাইকাকে। নেটিজেনদের অনেকেই দাবি করেন, ভালোবাসা দিবসে নতুন সঙ্গীর সঙ্গে সেখানে সময় কাটিয়েছেন তিনি। সেই ছবির পুরুষটি হর্ষ মেটা বলেও ধারণা করা হয়।
তবে সাম্প্রতিক ভিডিও ছড়িয়ে পড়ার পর আবারও নতুন করে শুরু হয়েছে জল্পনা আসলে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা অরোরা।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!