ঢালিউডকে ‘ডাস্টবিন’ বললেন অপু বিশ্বাস।
ঢালিউডকে ‘ডাস্টবিন’ বললেন অপু বিশ্বাস।   ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি বলেন, বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন “ডাস্টবিন” ছাড়া কিছুই নয়। সম্প্রতি একটি পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে ওই বক্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অপু বিশ্বাস পছন্দের পোশাকের রং, নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে খোলাখুলি আলোচনা করছেন। এছাড়া ঢালিউডের বর্তমান অবস্থা নিয়েও সরাসরি মন্তব্য করেন তিনি।

অপু বলেন, “২০০৭–২০০৮ সালে যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুল-ফ্লেজড ছবি মুক্তি পেতেই ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। এখন ইন্ডাস্ট্রি ডাস্টবিন ছাড়া আর কিছু নয়। পৃথিবীতে হলিউড আছে, বলিউড আছে, পাশের দেশ টলিউড আছে। সব জায়গায়ই আছে পক্ষ-বিপক্ষ, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু নোংরামি ছাড়া কিছু নেই।”

প্রতিটি অনুষ্ঠানে যেমন, তেমনই অপু লেহেঙ্গা পরে হাজির হন। নিজের বিয়ের সময়ের পোশাকের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি জানান, লেহেঙ্গার রং হালকা ছিল, তবে ব্লাউজটি ছিল রঙিন।

অপু বিশ্বাস বর্তমানে নতুন দুটি ছবির কাজে ব্যস্ত আছেন। সর্বশেষ তাকে ‘লাল শাড়ি’ ছবিতে দেখা গেছে।