জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার আত্মহত্যার চেষ্টা করেছেন এবং আইসিইউতে ভর্তি হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে। তবে গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান এ খবরকে বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমকে সাবা জানান, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। যেকোনো তথ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা ও দোয়ায় ধন্যবাদ।’
তিনি বলেন, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ মার্চ মধ্যরাতে সমস্যা বেড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং এরপর আইসিইউতে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, এখনো তানজীব আইসিইউতে চিকিৎসাধীন। সবাই ওর জন্য দোয়া করবেন, সাবা বলেছেন।
তানজীব সারোয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে প্রবেশ করেন। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ এবং ‘গা ছুঁয়ে বলো’ গানগুলো তাকে আলোচনায় নিয়ে আসে। তিনি ২০২৩ সালে সুড়ঙ্গ চলচ্চিত্রের গান ‘গা ছুঁয়ে বলো’ দিয়েও সিনেমার গানে অভিষেক করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!