দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতী এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর কাড়েছেন তার স্যাটায়ার পোস্ট দিয়ে। বর্তমানে তিনি নিজ গ্রাম নেত্রকোনায় বসবাস করছেন এবং নিয়মিত ফেসবুকে নানা ধরনের ফ্যান্টাসি ও স্যাটায়ার পোস্ট দিয়ে ফ্যান ফলোয়ারদের বিনোদিত করছেন।
এবার তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবির ঈদযাত্রা সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে পোস্ট করেছেন। সম্প্রতি ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের জন্য কিছু বাস কাউন্টারে অতিরিক্ত টিকিট মূল্য নেওয়া এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, এবার কোথাও বেশি ভাড়া দিতে হচ্ছে না এবং কোনো চাঁদাবাজি হচ্ছে না।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মন্ত্রীর ওই বক্তব্যকে ব্যঙ্গ করে ফেসবুকে কুদ্দুস বয়াতী লিখেছেন, ‘ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না। যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।’

পোস্টের নিচে তিনি আরও মজা করে মন্তব্য করেছেন, ‘আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে।’
তার এই পোস্টে দুই হাজারেরও বেশি রিয়্যাক্ট পড়েছে এবং আড়াই শতাধিক নেটিজেন মন্তব্য করেছেন। ভক্তরা বিশেষভাবে এই স্যাটায়ার ও হিউমারের প্রশংসা করেছেন।
কুদ্দুস বয়াতীর এই ধরনের পোস্ট সামাজিক মাধ্যমে দারুন ভাইরাল হয়ে যাচ্ছে, যা ঈদযাত্রার নানা সমস্যাকে হালকা করে উপস্থাপন করার চেষ্টা বলে মনে করা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!