পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি চললেও দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে এসব এলাকায় ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করবে।
এ বিষয়ে সোমবার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক-এর সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট। পরে নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।
নির্দেশনা অনুযায়ী ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখা যাবে। আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট কার্যক্রম সচল রাখতে সীমিত আকারে ব্যাংকিং সেবা দেওয়া হবে।
দেশের শিল্পাঞ্চলভিত্তিক বিশেষ শাখাগুলো ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) খোলা থাকবে।
সময়সূচি:
ব্যাংক খোলা: সকাল ১০টা – দুপুর ২টা
গ্রাহক লেনদেন: সকাল ১০টা – দুপুর ১টা
জোহরের নামাজের বিরতি: ১টা ১৫ – ১টা ৩০ মিনিট
এই সুবিধার আওতায় থাকবে দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকা—
সাভার
গাজীপুর
টঙ্গী
আশুলিয়া
ভালুকা
নারায়ণগঞ্জ
চট্টগ্রাম
১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ ব্যবস্থাপনায় নির্ধারণ করতে পারবে। যদি ২১ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হয়, তবে সেদিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!