পুঁজিবাজারে সূচকের পতন, দরও কমেছে, শেয়ার বাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, অর্থনীতি, বাণিজ্য, বাণিজ্য ও অর্থনীতি,
পুঁজিবাজার সূচক।   ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন সামান্য বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩০ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১১টির শেয়ার দর বেড়েছে, ২৩১টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত ছিল।

মোট লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১৭ কোটি ৪৫ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৪ পয়েন্টে নেমেছে। এদিন সিএসইতে ২০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৮১টির দর বেড়েছে, ১০২টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে ৫৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকার।

দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন (১৮ কোটি ৯৭ লাখ ২৪ হাজার টাকা) এবং তৃতীয় স্থানে ব্যাংক এশিয়া পিএলসি (১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা)।

শীর্ষ তালিকায় আরও ছিল ইনটেক লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সাইফ পাওয়ারটেক ও ফাইন ফুডস লিমিটেড।

সোমবার দরপতনের শীর্ষে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯.২৬ শতাংশ কমেছে। ৫৬৮ বারে ২২ লাখ ৫৬ হাজার ২৩২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে ছিল ফাস ফাইন্যান্স (৮.৫৭ শতাংশ কম) এবং তৃতীয় স্থানে ফারইস্ট ফাইন্যান্স (৮.৩৩ শতাংশ কম)।

এছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি ৮.০৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ৭.৮৯ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৭.৬৯ শতাংশ, ফ্যামিলিটেক্স (বিডি) ৭.৫০ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ৭.৫০ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৭.১৪ শতাংশ কমেছে।

সোমবার দরবৃদ্ধির শীর্ষে ছিল হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৯৩ শতাংশ। দিনজুড়ে ২ হাজার ৭১৯ বারে ১৪ লাখ ৪৭ হাজার ৮২১টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য প্রায় ১২ কোটি ৪০ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে ছিল ইনটেক (৯.৪১ শতাংশ বৃদ্ধি) এবং তৃতীয় স্থানে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭.৬৯ শতাংশ বৃদ্ধি)।

এছাড়া ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এপেক্স ট্যানারি, এনার্জিপ্যাক পাওয়ার, সানলাইফ ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সোয়েটার ও এশিয়াটিক ল্যাবের শেয়ার দরও বেড়েছে।

সোমবার ডিএসইর ব্লক মার্কেটে ৪২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। মোট ৭৭ লাখ ৯৪ হাজার ৬২১টি শেয়ার ৯২ বারে লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন (৯ কোটি ৩২ লাখ ৬৭ হাজার টাকা)। দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স (৬ কোটি ৯৬ লাখ ৫ হাজার টাকা) এবং তৃতীয় স্থানে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ (২ কোটি ৯৮ লাখ ৭২ হাজার টাকা)।