কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় একটি হাইস্কুল ও এর কাছাকাছি একটি আবাসিক এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।
কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলার ঘটনা ঘটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে। হামলার পর ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় ৩০ জনকে।
আরসিএমপি জানায়, আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীকেও ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে স্কুলের পাশের একটি আবাসিক ভবন থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এ মৃত্যুগুলো স্কুলে হওয়া হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে আশপাশের ঘরবাড়ি ও আবাসিক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
হামলার কারণ ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আরসিএমপি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!