ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল, কানাডা
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি   ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব হামলার জেরে চলমান এই যুদ্ধের সূত্রপাত হয়েছে, তা আন্তর্জাতিক আইন মেনে করা হয়নি বলেই মনে হচ্ছে।

সিডনির লোয়ি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, "আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে, এই হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং এটি পুরোপুরি আইনের পরিপন্থী।" কানাডা থেকে এই প্রথম কোনো শীর্ষ নেতা এত স্পষ্টভাবে যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন।

এদিকে যুদ্ধের জন্য সিনেটের অনুমোদনের বিষয়টি কংগ্রেসের ডেমোক্র্যাট এবং অল্প কয়েকজন রিপাবলিকান নেতার সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারা বলছেন, ট্রাম্প প্রশাসন কোনো ধরনের যথাযথ আইনি অনুমোদন ছাড়াই এই যুদ্ধে জড়িয়েছে।

সম্ভাবনা রয়েছে যে, মার্কিন সিনেট বুধবার একটি প্রস্তাব (রেজ্যুলেশন) উত্থাপন করতে পারে, যার মাধ্যমে নির্ধারিত হবে যে কংগ্রেস এই সামরিক অভিযানে সম্মতি দেবে কি না। প্রতিনিধি পরিষদও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) তাদের কার্যসূচিতে একই ধরনের একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।